Sylhet Today 24 PRINT

জেলা ছাত্রলীগের বিদ্রোহীদের আনন্দ মিছিল স্থগিত

ডেস্ক রিপোর্ট |  ১০ জানুয়ারী, ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের বিদ্রোহীদের আনন্দ র্যালী বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে স্থগিত করা হয়েছে।

আজ রোববার (১০ জানুয়ারি) সিলেট জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরূপ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে আনন্দ র্যালী স্থগিত করা হয়েছে। সবার সাথে আলোচনার পর পরবর্তীতে কর্মসূচি জানানো হবে। 

উল্লেখ্য,পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেট জেলা ছাত্রলীগের বিদ্রোহীদের নগরীর রেজিস্টারী মাঠ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আনন্দ র্যালী করার কথা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.