Sylhet Today 24 PRINT

মনিরুজ্জামান উজ্জ্বলের পিতার মৃত্যুতে সিলেট ছাত্রদলের শোক প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৬

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পিতা জনাব মুহিব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.