Sylhet Today 24 PRINT

সিলেট মহানগরীর ১০ নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্টের সীমা নেই কিন্তু সরকার অসহায় মানুষের কল্যাণে তেমন কোন ভূমিকা পালন করছে না। সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরের ন্যায় এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।

যার যার অবস্থান থেকে শীতার্ত মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করার জন্য সরকার বিভিন্ন দল ও ব্যক্তিদের প্রতি আহবান জানান তিনি।

তিনি রোববার (১০ জানুয়ারি) সিলেট মহানগরীর ১০ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আব্দুল মনিম ফরিদের সভাপতিত্বে ও জিল্লুল হকের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা জামায়াতের আমীর মুফতি আলী হায়দার। বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুল হাকিম, আনোয়ার হোসেন ও পারভেজ আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.