নিউজ ডেস্ক | ১১ জানুয়ারী, ২০১৬
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল এর পিতৃবিয়োগ এবং বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক আজির উদ্দিন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ উভয়ের রুহের মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম নুরুল হক, যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গফফার, আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, এডভোকেট সামছুজ্জামান জামান, আব্দুল মান্নান, এমরান আহমদ চৌধুরী।