Sylhet Today 24 PRINT

বিচার বিভাগের ক্ষমতা কেড়ে নেওয়ার অপচেষ্টা বন্ধ করার আহ্বান

নিউজ ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৬

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতিতে নির্বাহী বিচার বিভাগের ক্ষমতা কেড়ে নেওয়ার অপচেষ্টা বন্ধ করার জোর দাবী জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এডভোকেট রকিব বলেন, বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রে আইন প্রয়োগকারী সংস্থা সমূহের কর্মকাণ্ডে নির্বাহী বিভাগ বাধা বিঘ্ন সৃষ্টি করলে দেশের মানুষ ন্যায় বিচার হতে বঞ্চিত হবে। দেশে অরাজকতার সৃষ্টি হবে। চন্দ্র এবং সূর্য যেভাবে নিজ নিজ কক্ষ পথে যেভাবে পরিচালিত হয়, সেই ভাবে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ পরিচালিত হওয়া উচিত।

তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে সর্বপ্রকার হস্তক্ষেপ হতে দেশ ও জাতীয় কল্যাণে বিরত থাকার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.