Sylhet Today 24 PRINT

ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটি গঠন

নিউজ ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৬

বৃহত্তর সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাবের ২০১৫-১৬ ইং নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক সভা নগরীর মির্জাজাঙ্গালস্থ অস্থায়ী কার্যালয়ে গত শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় মো. আনোয়ার আলী রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় সিনিয়র সহ- সভাপতি মো. খায়রুল ইসলাম ( সুমন ), সহ- সভাপতি মোহাম্মদ আলী, তাহের হোসাইন, যুগ্ম- সাধারণ সম্পাদক রঞ্জন দাস, জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, মো. রুকন মিয়া, সাদিকুর রহমান সাদিক, অর্থ সম্পাদক মো. ছাদিকুর রহমান (বদরুল), দপ্তর সম্পাদক রাজদ্বী সরকার রাজীব, প্রচার সম্পাদক রাজীব চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক রনি পাল, সমাজসেবা সম্পাদক লুবাবা হাদী লুবনা, সাংস্কৃতিক সম্পাদক মো. জাবেদ আলী হাসান, প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মনোজ কান্তি সরকার, ছাত্র বিষয়ক সম্পাদক ফাহাদ বিন ফাহিম, ধর্ম সম্পাদক মো. কে. এম. রবিউল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, সদস্যবৃন্দ প্রশান্ত মালাকার, আলয় চৌধুরী ( প্রবাসী ), মো. শওকত হোসেন, শেখ রায়হান আহমদ জনি, শাহাদাত হোসেন সুলতান, স্বপন দাস, মো. আলী রিয়াদ, আলী রেজা, দিপু দেব, আলদি আহমদ রাজ, অর্পন পাল, মো. আব্দুল জব্বার সুজন, রবিন ঘোষ অলক, শরিফুল রহমান, শেখ মো. রেজওয়ান আহমদ, (প্রবাসী), মো. আলমগীর হোসাইন, শান্ত রায় কৃঞ্চ, পৃষ্ঠপোষক পরিষদের সদস্যবৃন্দ রকি দেব, ছাবেদ হোসাইন, অমর চন্দ্র দাস, সুমন দাস, সাহেদ আহমদ, বিধান কৃঞ্চ রায়, মো. জাকির হোসাইন (প্রবাসী)- কে মনোনীত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ৪৫ সদস্যবিশিষ্ট এক বছর মেয়াদী কমিটি অনুমোদন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.