Sylhet Today 24 PRINT

সিলেটে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৬

তেল- গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেট জেলা শাখার সাধারন সভা রোববার সন্ধ্যা ৭টায় তালতলস্থ গণতন্ত্রী পার্টির কার্যালয়ে আহ্বায়ক ব্যারিস্টার মোঃ আরশ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সাম্যবাদী দল সিলেট জেলার কমরেড ধীরেন সিংহ, ওযার্কার্স পার্টি সিলেট জেলার কমরেড সিকান্দর আলী, গণতন্ত্রী পার্টির প্রকৌশলী আইয়ূব আলী, আরিফ মিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেড আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার কমরেড আবু জাফর, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার কমরেড হুমায়ূন রশিদ সুয়েব, ন্যাপ সিলেট জেলার আবিদ আলী, সাম্যবাদী দল সিলেট জেলার অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী, গনতন্ত্রী পার্টির জুনেদুর রহমান চৌধুরী, আব্দুল কুদ্দুস সরকার, আজিজুর রহমান খোকন, বাসদ সিলেট জেলার জুবায়ের চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল প্রমূখ।

সভায় বক্তারা বর্তমান সরকারের সুন্দরবন বিনাসী রাম পাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ উদ্যোগের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এ প্রকল্প থেকে সরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যতায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দাবী আদায়ের জোরালো প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা টেংরা টিলা ও মাগুরছরা গ্যাস ফিল্ড অগ্নিকান্ডে বিদেশী কোম্পানীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য সরকারের জোরালো উদ্যোগ গ্রহনের দাবী জানান। সভায় বক্তারা বর্তমান সরকারের সম্পত্তি গৃহিত আবাসিক গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান।

সভায় আগামী ১০-১৫ মার্চ ঢাকা-সুন্দরবন লং মার্চ সফল করার মধ্য দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ উদ্যোগ প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য তেল- গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সিলেট জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির নবনির্বাচিত আহ্বায়ক ব্যারিস্টার মো. আরশ আলী (গণতন্ত্রী পার্টি), সদস্য সচিব এড. আনোয়ার হোসেন সুমন (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), সদস্য লোকমান আহমদ (জাসদ), ধীরেন সিংহ (সাম্যবাদী দল), প্রকৌশলী আইয়ুব আলী (গণতন্ত্রী পার্টি), সিকান্দার আলী (ওয়ার্কার্স পার্টি), এড. আনসার খান (গণফোরাম), ইসহাক আলী (ন্যাপ), হুমায়ূন রশিদ সুয়েব (বাসদ মার্কসবাদী), কে এ কিবরিয়া (জাসদ), এড. মুজিবুর রহমান (মুক্তিযোদ্ধা), অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী (সাম্যবাদী দল), জোবায়ের চৌধুরী সুমন (বাসদ), খায়রুল হাছান (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), ইন্দ্রানী সেন শম্পা (ওয়ার্কার্স পার্টি), প্রণব জ্যোতি পাল (বাসদ), মোঃ আবিদ আলী (ন্যাপ), সুশান্ত সিনহা সুমন (বাসদ মার্কসবাদী)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.