Sylhet Today 24 PRINT

রাজশাহীতে ক্রিসেন্ট-বাতিঘর শিশু চিত্রাঙ্কন উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০১৬

বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে ক্রিসেন্ট-বাতিঘর জাতীয় শিশু চিত্রাঙ্কন উৎসব ২০১৫ এর রাজশাহী বিভাগীয় অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রফেসর ড. মো. মকবুল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিশুদেরকে মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী বরজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী অর্ণা জামান।

উৎসবের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েব। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী ডিবেট ফোরামের সভাপতি ফিরোজ ইবনে রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন টেক্সল্যাব এর সিইও মো. ইমরান এ সাগর।

ক্রিসেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ উৎসবে অংশ নেওয়া প্রায় দুইশত শিশুর সাথে তাদের অভিভাবক এবং স্থানীয় চিত্রশিল্পীরাও অংশ নেন ছবি আঁকায়।

অংশগ্রহণকারী সকল শিশুকে সনদপত্র এবং শুভেচ্ছা উপহার হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস বই দেওয়া হয়।

ক্রিসেন্ট-বাতিঘর জাতীয় শিশু চিত্রাঙ্কন উৎসব ২০১৫ এর আজ রাজশাহী বিভাগীয় অনুষ্ঠান আয়োজনে আঞ্চলিক সহযোগী হিসেবে ছিল রাজশাহী ডিবেট ফোরাম এবং টেক্সল্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.