Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মসূচী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সিলেট আগমনকে সুন্দর, সফল ও স্বার্থক করার লক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৪ দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার বিকাল ৪টায় বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা ও সন্ধ্যা ৬টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কর্মী সভা, ১৫ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টায় জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে যৌথ কর্মী সভা, ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ও রাত ৮টায় সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কর্মী সভা এবং ১৭ জানুয়ারি বিকাল ৩টায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলার বর্ধিত সভা সোবহানীঘাটস্থ ইব্রাহিম স্মৃতি সংসদে অনুষ্ঠিত হবে।

সময় স্বল্পতার কারণে অন্যান্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র কর্মী সভা সম্ভবপর নয় বিধায় সেসব উপজেলার নেতৃবৃন্দকে কর্মী সভা আয়োজন করার জন্য জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.