Sylhet Today 24 PRINT

জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্টে সিলেটের খেলোয়াড়দের জয়

ডেস্ক রিপোর্ট |  ১৪ জানুয়ারী, ২০১৬

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৬ শুরু হয়েছে। টুর্নামেন্টে খুদে চ্যাম্পিয়নশিপে সিলেটের বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা সহ সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের খেলোয়াড়রা অংশ গ্রহণ করেছে।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ম্যানেজার ও কোচ শিব্বির মিয়া জানান,সিলেট বিভাগীয় দলের অরিফ, বাপ্পি এবং নোদাল একক প্রতিযোগিতায় জয় লাভ করেছে।

এদিকে জেলা ক্রীড়া সংস্থার দলের কোচ লিয়াকত জানান, মামুন, গৌরব এবং লোকমান ০/২ সেটে জয় লাভ করেছে।

তিনি আরও জানান, জেলা দলের মেয়েদের মধ্যে মিথিলা এবং বোশরা জয় লাভ করেছে।

এদিকে বিজয়ীদের সিলেট ক্রীড়া সংস্থার বিভিন্ন ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.