Sylhet Today 24 PRINT

সিলেটে অগ্রণী ব্যাংক পূজা পরিষদের পোশাক বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ অক্টোবর, ২০২৩

অগ্রণী ব্যাংক পূজা পরিষদ বাংলাদেশের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের মংলিরপাড় চা বাগান, কেওয়াছড়া চা বাগান ও দলদলি চা বাগানের চা শ্রমিকদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চম্পক কিশোর দত্ত, সহকারী মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক পিএলসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্টু চন্দ্র গোপ, এসপিও, অগ্রণী ব্যাংক পিএলসি, সৌমেন রায়, পিও, অগ্রণী ব্যাংক পিএলসি, সুধাংশু শেখর দত্ত, এসও, অগ্রণী ব্যাংক পিএলসি, ও ধ্রুব রঞ্জন রায়, এসও, অগ্রণী ব্যাংক পিএলসি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অগ্রণী ব্যাংক পিএলসি সবসময় মানবতার কাজে হাত বাড়িয়ে দেয়। আজকের অনুষ্ঠান তার একটি প্রমাণ। ভবিষ্যতে আরও বড় পরিসরে নববস্ত্র প্রদান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রায় ২০০ জনকে শাড়ী, লুঙি, জামা, পাঞ্জাবী ও শিশু পোশাক বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.