Sylhet Today 24 PRINT

জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জানুয়ারী, ২০১৬

২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আগমন উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে কর্মী সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর ছড়ারপারস্থ সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বাসায় এ কর্মী সভা হয়। কর্মী সভায় সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি জেবুন্নেসা হক এর সভাপতিত্বে ও মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ীকা আসমা কামরান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সাফিয়া খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদিকা মাহমুদা বেগম (কৃক), মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা ও সাবেক এমপি আসমা মাজেরিন ঝুমু, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদিকা শিরিন রুকসানা, কেন্দ্রীয় কমিটির সদস্য দিলরুবা জামান সেলী, সিলেট মহানগরের আহবায়ক শাহানারা বেগম, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রুবি ফাতেমা ইসলাম, জেলা মহিলা লীগের সম্পাদিকা নাজনীন হোসেন ।
এসময় আরো উপস্তিত ছিলেন, সালমা বাছেত, সালমা সুলতানা, আসমা বেগম,হামিদা খান, সুলতানা আক্তর, হাসনা হেনা চৌধুরী, ক্ষুমা রানী দে, নাছরিন ইসলাম, সালমা বেগম, স্বপ্না বেগম, রোকসানা বেগম,আঞ্জুমান আরা আঞ্জুসহ জেলা ও মহানগরের অনেক মহিলা নেতৃবৃন্দ উপস্তিথ ছিলেন প্রমুখ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.