Sylhet Today 24 PRINT

সাস্ট সিএসই কার্নিভালে চতুর্থ মামুনকে এনইউবি ভিসির অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন সাস্ট সিএসই কার্নিভাল-২০২৪এ কোড ব্যাটল প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করেছেন।

গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৪ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের ৩৩টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ৪টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। এতে কোড ব্যাটল প্রতিযোগিতায় ১৫৩ জন প্রতিযোগীর মধ্যে আব্দুল্লাহ আল মামুন ৪র্থ স্থান অধিকার করে।

তাঁর এ সাফল্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ও সিএসই বিভাগের প্রধান রথীন্দ্র চন্দ্র গোপসহ শিক্ষকবৃন্দ আন্তরিক অভিনন্দন জানান এবং মামুনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সিলিমপুর গ্রামে। তাঁর পিতার নাম মনির আলী এবং মাতা জানু বেগম। ৪ ভাই বোনের মধ্যে মামুন ২য়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.