সিলেটটুডে ডেস্ক | ২০ জানুয়ারী, ২০১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আগমণ উপলক্ষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বে নগরীতে প্রচরণা চালিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।
বুধবার নগরীর জিন্দাবাজারে গণসংযোগ করে জেলা ও মহানগর ছাত্রলীগ।
গণসংযোগে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন। জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত নোমান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম তুষার, শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হৃত্তিক দেব, শাবিপ্রবি, সিকৃবি, জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।