Sylhet Today 24 PRINT

কালরাত্রি স্মরণে সিলেটে শ্রুতির ‘আধাঁর ভেঙে আসুক আলো’

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২৪

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণে শ্রুতি সিলেট প্রতিবারের মত বুদ্ধিজীবী শহিদ মিনারে আয়োজন করেছে 'আঁধার ভেঙে আসুক আলো' শিরোনামে অনুষ্ঠানের।

২৫ মার্চ সোমবার রাত ৮টা ৩১ মিনিটে অনুষ্ঠানের শুরু হবে।

আয়োজনমালায় থাকবে স্বাধীনতার কবিতা পাঠ ও গান।

শ্রুতির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.