Sylhet Today 24 PRINT

মারুফ চৌধুরীর পিতার মৃত্যুতে মেয়র আনোয়ারুজ্জামানের শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২৪

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরীর পিতা মোস্তফা চৌধুরীর (৯৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এক শোক বার্তায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরীর পিতা মোস্তফা চৌধুরী (৯৫) রোববার সিলেট নগরীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজার নামাজ আজ ২৫ মার্চ বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.