Sylhet Today 24 PRINT

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ এপ্রিল, ২০২৪

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ব্যাংক সিলেটের অফিসার মো. আলমগীরের বাংলাদেশ ব্যাংক মতিঝিল ঢাকায় বদলিজনিত কারণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ৩১ মার্চ রবিবার বিকেল ৫টায় জিন্দাবাজার ভোজনবাড়ী রেস্টুরেন্টের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে।

মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও যুব সংগঠক দেলোয়ার হুসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, পরিষদের সহ-সভাপতি আরাধন তালুকদার, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার রাহুল সরকার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান ইসলাম, নূর আলম (জামাল), রেকাবুল আলম সায়েম, ব্যাংকার নিরুপম তালুকদার তপু, ব্যাংকার দিবাকর সরকার শেখর, শিক্ষক জীবন কৃষ্ণ সরকার, ব্যাংকার দেলোয়ার হুসেন মনি, ব্যাংকার জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ব্যাংকার মো. আলমগীর কে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। শেষে নেতৃবৃন্দ ইফতার মাহফিলে যোগদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.