Sylhet Today 24 PRINT

নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও কুরআন বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২৪

সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ২১ রমজান, সোমবার নগরীর একটি রেস্টুরেন্টে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও পাণ্ডুলিপি প্রকাশনা কর্তৃক প্রকাশিত শায়খ এইচ এম শফিকুর রহমান আল-মাদানী অনূদিত ‘আল কুরআনুল করিম-এর সহজ তরজমা’ ফ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, সুন্দর জীবন গঠনে কুরআন মানুষকে আলোর পথ দেখায়। কুরআন মানুষের জীবনের মহাসংবিধান, মানুষের কল্যাণের সকল দিকনির্দেশনা আল্লাহ তায়ালা কুরআনে বর্ণনা করেছেন। কুরআন তিলাওয়াতের পাশাপাশি কুরআনের অর্থ অনুধাবন করে বাস্তব জীবন পরিচালনা করতে পারলেই উন্নততর হবে আমাদের জীবনমান। রমজান কুরআন নাজিলের মাস, সেই মাসে বেশি-বেশি করে কুরআন তিলাওয়াতের পাশাপাশি কুরআনের আলোকে জীবন পরিচালনায় সবাইকে এগিয়ে আসতে হবে।

নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নালের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আমিনুল, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আনিসুর রহমান, এমসি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর আবুল কালাম আজাদ, রমজানের তাৎপর্য সম্পর্কে মুখ্য আলোচনা পেশ করেন ইসলামী ব্যাংকের সহকারী পরিচালক মুন্সী আব্দুল কাদির।

জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জুবায়েরুল হাসান, সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল রেশমা রুমা, সাহিত্য সম্পাদক এম এ ওয়াহিদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ, পিসফুল টুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মো. জামিল আহমদ, নকশী বাংলা ফাউন্ডেশনের আজীবন সদস্য, বদরুল ইসলাম খান, রোটারিয়ান মো. ইমরান হোসাইন, সাংবাদিক রায়হান আহমদ, মুহাম্মদ কামরুজ্জামান, জে এফ চৌধুরী ফাহিম, রুহুল ইসলাম, শরিফ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.