Sylhet Today 24 PRINT

শাহপরান থানা ঠেলা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ইফতার সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধীন শাহপরান থানা ঠেলা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের (সিলেট রেজি নং- ২৪) উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রোববার থানা ঠেলা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানের অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক এসএম মনোয়ার হোসাইন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এসএম মনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়ন থানা ১ এর সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান শামীম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরান থানা রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মো. ইদ্রিস আলী, ঠেলা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের কার্যকরী কমিটির প্রচার সম্পাদক বাদল মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক রইস উদ্দিন, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক পিন্টু মিয়া ও লোদি স্টিল মার্চেন্টের সরদার শহীদ মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.