Sylhet Today 24 PRINT

সিলেটে ফ্যাকড-ক্যাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২৪

ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জোনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) নগরীর সোবহানীঘাটে একটি অভিজাত কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সিলেট জোনের সভাপতি মোহাম্মদ ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এমদাদ হোসাইন, পরিচালক শান্তনু দেব, ফ্যাকড ক্যাব এর কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ পারভেজ, ভাইস প্রেসিডেন্ট মর্তুজা সরকার হিমেল, সেলটার প্রেসিডেন্ট অ্যাডভোকেট খালেদ হোসেন চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলের এক্সাম কন্ট্রোলার মেজবাহ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন পাটোয়ারী, অফিস সেক্রেটারি মো. জহিরুল ইসলাম রুবেল, সদস্য সুমন আহমদ, জাকারিয়া আহমেদ, জাকির আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.