Sylhet Today 24 PRINT

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২৪

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগরীর নানকিং দরবার হলে আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.