Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০২৪

সিলেটের বিয়ানীবাজারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.) ট্রাষ্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে দুবাগী ছাহেব বাড়ীতে এলাকার শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ৩১ মার্চ রোববার বাদ জোহর খাদ্য সামগ্রী বিতরণ আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাগ মাদ্রাসার সাবেক শিক্ষক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, দক্ষিণ দুবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কাজী আব্দুল কাদির, দুবাগ মক্তব মসজিদের ইমাম মাওলানা শিহাবুজ্জামান, দক্ষিণ দুবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা জামিল আহমদ প্রমুখ।

পরে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, ছোলাসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রীর বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.