Sylhet Today 24 PRINT

প্রধান বিচারপতির সাথে জেলা আইনজীবী সমিতির নতুন কমিটির সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৬

সিলেট সার্কিট হাউজে শুক্রবার সকালে সিলেট সফররত বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মি. সুরেন্দ্র কুমার সিনহার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে প্রথমেই সমিতির সভাপতি এডভোকেট এ.কে.এম শমিউল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় প্রধান বিচারপতি সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি সিলেট আদালতে অচিরেই ডিজিটাইলেজশন সিস্টেম উদ্বোধন করার আশাবাদ ব্যক্ত করেন এবং আদালতে এজলাস সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি (১) অশেষ কর, সহ-সভাপতি (২) ওলিউল্লাহ মারুফ, যুগ্ম সম্পাদক জোবায়ের বখত জুবের, লাইব্রেরী সম্পাদক বদরুল ইসলাম জাহাঙ্গীর, সমাজ বিষয়ক সম্পাদক আজাদ আহমদ, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, সহ-সম্পাদক এডভোকেট উবায়দুর রহমান ফাহমি, এডভোকেট জয়নুল হোসেন রুবেল, সদস্য আজিজুর রহমান, মনির উদ্দিন, জেবুন্নাহার সেলিম, দিলিপ কুমার দাস চৌধুরী, মো. ওবায়দুর রহমান, মো. এখলাছুর রহমান, মোঃ আলিম উদ্দিন, জ্যোর্তিময় পুরকায়স্থ কাঞ্চন, শামীম আহমদ সিদ্দিকী, সুজিত কুমার বৈদ্য, আক্তার উদ্দিন আহমদ টিটু।

এছাড়াও সুপ্রীম কোর্টের প্রধান রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম, সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা সহ অন্যান্য বিচারকবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.