Sylhet Today 24 PRINT

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০২৪

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান বক্তার বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সদস্য ও রাজনীতিবিদ অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংকের শাখার প্রধান শহীদুল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন, ডা. নাজিম উদ্দিন, ডা. বাহার উদ্দিন, জাতীয় দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক মো. ইসলাম আলী।

বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমদ, সহসভাপতি ইয়াছিন আলী, শিহাব উদ্দিন, তরিকুল ইসলাম, সোহেল আহমদ, সোলেমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাকুর, প্রচার সম্পাদক ফটো সাংবাদিক সোহেল আহমদ, আলোকিত গোয়াইনঘাটের সম্পাদক আমির উদ্দিন, এনটিভি গোয়াইনঘাট প্রতিনিধি রাহাত চৌধুরী, যুবনেতা আনোয়ার হোসেন সাহান, হেলালুল ইসলাম, বশির রায়হান, মামুন আহমেদ, মিজানুর রহমান, আব্দুল আওয়াল, নিশাদ, বাবুল, রিপন, মফিজ মিয়া, রাকিব, আবু তাহের, জাকির হোসেন, ফয়েজ আহমদ, বিশ্বনাথ উপজেলা কমিটির সহ সভাপতি হোলাল আহমদ, জৈন্তাপুর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক গৌছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাঈদ আলী, শামীম আহমদ, সাদিকুর রহমান, মুস্তাক আহমদ, বদরুল আলম শাকিল, হারুনুর রশিদ, মো. আব্দুল্লাহ, এটিএম নুরুল, ইসমাইল আলী, নাসির উদ্দিন, ইউনুছ আলী, আনোয়ার হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.