Sylhet Today 24 PRINT

দেবাশীষ দেবুর মায়ের মৃত্যুতে অধ্যাপক ডা.স্বপ্নীলের শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২৪

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানী পালের (৬০) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।

এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার (২২ এপ্রিল) রাত সোয়া ৯টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সীমা রানী পাল মারা যান। তিনি অগ্নাশয়ে ক্যান্সারে ভূগছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.