Sylhet Today 24 PRINT

সিলেটে রোভার স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ মে, ২০২৪

সিলেট জেলা রোভার স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। শনিবার (৪ মে) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের 'ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমেদ জাদুঘর' এ ওয়ার্কশপ সম্পন্ন হয়।

ওয়ার্কশপে চলতি বছরের সিলেট জেলা রোভার স্কাউটসের ক্যালেন্ডারের প্রোগ্রাম নিয়ে পর্যালোচনা ও আগামী বছরের পরিকল্পনাসমূহ নিয়ে জরুরি মতবিনিময় ও আলোচনা হয়। এ সময় কার্যনির্বাহী কমিটিতে নতুন যুক্ত হওয়া সদস্যদের হাতে নিজ নিজ পদের কার্যবিবরণী তোলে দেওয়া হয়।

 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক জেলা রোভারের সাবেক সহ সভাপতি লিয়াকত শাহ ফরিদী’র সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার স্কাউট সিলেট জেলার সহ-সভাপতি ডা.মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।

এসময় ওয়ার্কশপ পরিচালনা করেন রোভার স্কাউটস সিলেট জেলার কমিশনার মো. মবশ্বীর আলী, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তুহিন। সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী কমিটির সদস্য স্কাউটস লিডার এবং জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধিগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.