Sylhet Today 24 PRINT

হাজী সিদ্দেক আলী তালুকদারের প্রয়াণে মহানগর আ.লীগের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ মে, ২০২৪

হাজী সিদ্দেক আলী তালুকদার

সিলেট সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সিদ্দেক আলী তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহতালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই দোয়া করেন।

শনিবার রাত ১টা ৩০ মিনিটে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন আত্মীয় স্বজন, রাজনৈতিক সহযোদ্ধাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর আখালিয়া নবাবী মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.