Sylhet Today 24 PRINT

ডিআইজি সিলেটের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনারের সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০২৪

ডিআইজি সিলেট রেঞ্জের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার।

রোববার (৫ মে) সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার চন্দর শেখর সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের সঙ্গে সাক্ষাতে তার কার্যালয়ে পৌঁছান।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে সিলেট রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.