Sylhet Today 24 PRINT

ইউসুফ আলী বিপিজেএ ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় সিসিক মেয়রের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০২৪

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (১৫ মে) এক বার্তায় অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির মধুবন সুপার মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে রবিবার রাতে এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মো. ইউসুফ আলীকে এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। গত বছরের (৩১ জুলাই) সোমবার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন মো. আব্দুল বাতিন ফয়সল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.