Sylhet Today 24 PRINT

পরিবেশ দিবস উপলক্ষে \'বিহঙ্গ\'র উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ জুন, ২০২৪

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশু কিশোরদের সংগঠন বিহঙ্গ এর উদ্যোগে  কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সিলেট নগরীর  মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত আয়োজনে কলেজ সংগঠক নাজমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আলমগীর হোসেন,  প্রভাষক মাহবুবুল আলম, বিহঙ্গ সম্পাদক তানজিনা বেগম, যমুনা চক্রবর্তী, ফারজানা আহমেদ, স্বপ্না আক্তার, গঙ্গা চক্রবর্তী প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের মধ্য দিয়ে আগামীর প্রজন্মকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া হচ্ছে। হিটওয়েভ, ঘূর্ণিঝড়, বন্যাসহ বিরূপ প্রকৃতির সামনে টিকে থাকতে হলে পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে৷ শিশু কিশোরসহ সর্বস্তরের মানুষকে প্রাণ প্রকৃতি রক্ষায় সংবেদনশীল হতে হবে। আলোচনা সভায় 'বিহঙ্গ' এর পরিবেশ বিষয়ক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়৷ কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন অবণী দেব,২য় স্থান অধিকার করেন ফারিয়া আক্তার, ৩য় স্থান অধিকার করেন অর্পিতা চক্রবর্তী স্নেহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.