Sylhet Today 24 PRINT

বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিলের নব নির্বাচত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ জুন, ২০২৪

কানাডার মন্ট্রিয়লের অন্যতম প্রাচীন সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের কার্যকরী নতুন কমিটি গঠন করা হয়েছে।

 মুহিম আহমেদকে সভাপতি এবং ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। মন্ট্রিয়লের এক রেস্টুরেন্টে জনাকীর্ন আলোচনা সভায় সোসাইটির সিনিয়র সদস্যদের উপস্থিতি এবং সার্বিক সম্নতিতে গঠিত এই কমিটির আগামী ২ বছরের কার্যক্রম কি হতে পারে এ নিয়ে বিষদ আলোচনা করা হয়। সাংগঠনিক এই সভাটির সভাপতিত্ব করেন সোসাইটির প্রাত্তন সভাপতি এজাজ আকতার তৌফিক।

 উল্লেখ্য মুহিম আহমেদ সোসাইটির ৬ষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্বেভার গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.