Sylhet Today 24 PRINT

কানাইঘাটে অচীনপুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ জুন, ২০২৪

উজান থেকে নেমে আসা টানা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে আবারও প্লাবিত সিলেট, এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতির অবনতি, ফুটছে না আশার আলো। ১ম দফায় কানাইঘাটের  আংশিক কিছু ইউনিয়ন প্লাবিত হলেও বর্তমান বন্যায় উপজেলার প্রায় কানাইঘাটের সব কটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। যার মধ্যে অন্যতম ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন । অত্র  ইউনিয়নের প্রায় ৫ থেকে ৬টি জায়গায় সুরমা ডাইক ভেঙ্গে পানি ঢুকছে গ্রামের ভিতরে।

ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বেহাল অবস্থা । মেঘালয় পাহাড়ের অতি নিকট হওয়ায় এই এলাকাগুলো সবার আগে প্লাবিত হয়। এসব এলাকা ছাড়াও উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এবার ঈদ আনন্দ করতে পারেননি।
 এমতাবস্থায় সীমান্তবর্তী এই জনপদের বাসিন্দাদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা নির্বাহী অফিসার, ডিসিসহ বিভিন্ন সমাজসেবী সংগঠন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

একইসাথে পানি বন্দি মানুষের পাশে রয়েছে অচীনপুরী ফাউন্ডেশনে। সমাজসেবী এ সংগঠনের পক্ষে ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো.আলী আকবর চৌধুরী কোহিনূর গতকাল ঈদের ৩য় দিন ত্রাণ নিয়ে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কাছাছ চৌধুরী, গোলাম আলী, সাফওয়ান ও কাফেলা অচিনপুরী টিমের টিম লিডার আকরাম বিন বাহার, জাকারিয়া সারওয়ার,তারেক মাহমুদ, ইমরান, সুলতান, আহমদ সুফিয়া খান প্রমুখ।

মো. আলী আকবর চৌধুরী কোহিনূর জানান, অর্থ সম্পদের চাইতে সমাজ সেবামূলক কার্যক্রমের প্রতি তার আকর্ষণ বেশি। আজকের এই দিনে অসহায়দের পাশে থাকতে পারায় তিনি অনেক খুশি। ভবিষ্যতে ও তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চান।

পাশাপাশি অচিনপুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ত্রাণ দিয়ে সহযোগিতা করায় অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং তিনি আশা করেন আগামীতে ও সুখে দুঃখে ডা. জহিরুল ইসলাম অচিনপুরী এভাবে অসহায়দের পাশে থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.