সিলেটটুডে ডেস্ক | ২৫ জুন, ২০২৪
মৌলভীবাজারের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে।
ভারতের সহকারী হাই কমিশন, সিলেট ও স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়, মৌলভীবাজারের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে শনিবার (২২ জুন) যোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ভারতের সহকারী হাই কমিশন, সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সাংস্কৃতিক, শিক্ষা ও বাণিজ্য) মানস কুমার মুস্তাফি, স্বামী বিবেকানন্দ যোগ শিক্ষালয়ের অধ্যক্ষ অ্যাডভোকেট ভূষণজিৎ চৌধুরী, বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি ড. মোহাম্মদ আবু তাহেরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ ও যোগ উৎসাহীরা যোগ অনুষ্ঠানে অংশ নেন।