Sylhet Today 24 PRINT

বড়লেখায় কেপিএলের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় কাঁঠালতলী প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে কাঁঠালতলী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গ্লীম স্টার উত্তরভাগ শিমুলিয়া সুপার স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা পরবর্তী পুরস্কার বিতরণী সভায় কেপিএলের উপদেষ্টা এমরান হোসেন নামুনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হাফিজ, সমাজসেবক এনাম উদ্দিন, জবরুল ইসলাম, শিক্ষক কাজী নুরুল ইসলাম, কেপিএল উপদেষ্টা নাজিম উদ্দিন, গ্লীম স্টার ক্রিকেট ক্লাবের সভাপতি মোস্তাক আজিজ মান্না, কেপিএল সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক লিমন চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.