Sylhet Today 24 PRINT

সাংবাদিক সাকির বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ আগস্ট, ২০২৪

সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য, কোয়ালিফাইড আম্পায়ার ও সাংবাদিক সাদিকুর রহমান সাকী'র উপর মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে সিলেট ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন।

সংগঠনিক সাধারণ সম্পাদক এইচইউ দীপু সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সাকির বিরুদ্ধে মামলা করে তাকে হয়রানি করায় আমরা হতবাক ও বিস্মিত। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দায়েরকৃত মামলা প্রত্যাহারে এসোসিয়েশনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.