Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ষান্মাসিক কার্যকরী সভা

মৌলভীবাজার প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কার্যকরী পরিষদের সদস্যদের নিয়ে ষান্মাসিক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ২টায় জেলা পৌর মিলনায়তনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও জেলা সভাপতি মুহাম্মদ আলা উদ্দিন শাহের সভাপতিত্বে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য মো: আব্দুল মুমিতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহকারি সাধারণ সম্পাদক ও অজ্ঞল পরিচালক মাওলানা সুহেল আহমদ।

আরোও উপস্থিত ছিলেন ফেডারেশনের জেলা সহ সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মাওলানা আহমদ ফারুক, মুহাম্মদ কামাল উদ্দিন, সহ-সভাপতি লুৎফুর রহমান আজাদী, বেলাল আহমদ চৌধুরী, সহকারি সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য মোঃ আলা উদ্দিনসহ অন্যান্য কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.