Sylhet Today 24 PRINT

বড়লেখায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পরিবহন শ্রমিকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় স্থানীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পরিবহন শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি মো. হুসাইন ইকবাল।

প্রধান অতিথির বক্তব্য দেন পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।

পরিবহন শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মো. তছলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফেডারেশনের উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা মো. আব্দুল বাছিত, ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদ, মো. আব্দুর রুপ, দেলোয়ার হোসেন, শাহীন আহমদ ও এনাম উদ্দিনসহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.