Sylhet Today 24 PRINT

সাংবাদিক দেবাশীষ দেবুর পিতৃবিয়োগে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক |  ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দেবাশীষ দেবুর বাবা দীপকজ্যোতি পাল শিবুর মৃত্যুতে গভীর গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দীপকজ্যোতি পাল শিবু (৭৩) মঙ্গলবার ভোর-রাত ৪টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলা ১১টায় সিলেটের চালিবন্দরস্থ মহাশ্মশানে তার দাহকার্য সম্পন্ন হয়েছে।

দীপকজ্যোতি পাল শিবু দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.