Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে মুক্তিযোদ্ধা সিকান্দর আলীর মৃত্যুতে মিলাদ মাহফিল

ডেস্ক রিপোর্ট |  ২৯ জানুয়ারী, ২০১৬

জামালগঞ্জে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিকান্দর আলীর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিকেলে নিজ বাড়িতে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও মুক্তিযোদ্ধা স্মৃতি পরিষদের আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,জেলার সাবেক সদস্য সচিব জেলা ইউনিট কমান্ডার মালেক হোসেন পীর,জামালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এডভোকেট আসাদ উল্লাহ সরকার,কার্য নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম কলমধর,বিল্লাল হোসেন,সোনাহর মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.