Sylhet Today 24 PRINT

উদীচী জেলা সভাপতি এনায়েত হাসান মানিকের মৃত্যুতে বাসদ ও চারণের শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০২৪

উদীচী সিলেট জেলা শাখার সভাপতি, সিপিবি নেতা এনায়েত হাসান মানিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র এর আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা।

শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, এনায়েত হাসান মানিক গণমানুষের মুক্তির পরিপূরক সাংস্কৃতিক আন্দোলনের নিবেদিত সাংস্কৃতিক কর্মী। নির্মোহ-নির্লোভ চরিত্রের অধিকারী এনায়েত হাসান মানিকের মৃত্যু সমাজ প্রগতিশীল-গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি।

এদিকে এনায়েত হাসান মানিকের মরদেহ সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে আনা হলে বাসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য উদীচী সিলেট জেলা শাখার সভাপতি এনায়েত হাসান মানিক ১১ অক্টোবর শনিবার ৭.৪৫ ঘটিকায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.