Sylhet Today 24 PRINT

বড়লেখা থানা পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০২৪

বড়লেখা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ৪ আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গল ও বুধবার থানা পুলিশের বিশেষ অভিযানে বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ছালেহা বেগম, মো. আব্দুস শহীদ, আলাউদ্দিন, মিহির দত্ত ও ছায়েদ আহমদ।

থানা সূত্র পুলিশ জানিয়েছে, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় সিআর-৩০৯ নং মামলায় ছালেহা বেগম, সিআর-৩৩১ নং মামলায় মো. আব্দুস শহীদ, সিআর-১৫১ নং মামলায় আলাউদ্দিন, সিআর-৪৫৫ নং মামলায় মিহির দত্ত এবং বড়লেখা থানার নিয়মিত মামলায় (নং-১১) ছায়েদ আহমদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেছেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.