Sylhet Today 24 PRINT

ভাষার মাস বরণে সম্মিলিত নাট্য পরিষদের বর্ণমালার মিছিল সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০১৬

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকা শক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, ঐতিহ্যের ধারাবাহিকতায় মহান ভাষার মাস বরণে ১ ফেব্রুয়ারি (সোমবার) ‘বর্ণমালার মিছিল’ করবে।

সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে। বর্ণমালার মিছিলের শুভ সূচনা করবেন ভাষা সৈনিক অধ্যাপক মোঃ. আব্দুল আজিজ।

উল্লেখ্য, দীর্ঘ ৬২ বছর পর ২০১৪ সালে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে প্রথমবারের মত সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল আয়োজন করা হয়।

সম্মিলিত নাট্যপরিষদ সিলেট এর সভাপতি অনুপ কুমার দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে বর্ণমালার মিছিলটিকে সফল ও সার্থক করে তুলতে সকল নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.