Sylhet Today 24 PRINT

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ অক্টোবর, ২০২৪

কৃষকদের মানসম্মত জীবন যাপনের নিশ্চয়তা সহ ন্যায়সঙ্গত বিভিন্ন দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলার উদ্যোগে সোমবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক ফ্রন্ট নেতা লক্ষ্মণ তালুকদার এবং পরিচালনা করেন বিশ্বজিৎ শীল।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার নেতা এডভোকেট মহিতোষ দেব মলয়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলার সংগঠক এডভোকেট রনেন সরকার রনি, চা শ্রমিক অধিকার আন্দোলন এর আহবায়ক হৃদেশ মুদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সফররাজ সানোয়ার  উমনপুর অঞ্চলের কৃষক নেতা মো: বশির মিয়া, জমির আলী, মো: মুসা মিয়া, নাজমুল ইসলাম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী চেতনা নিয়ে জুলাই অভ্যুত্থান সংঘটিত হলেও এদেশের অন্নদাতা কৃষক ও ক্ষেতমজুররা এখনো চরমভাবে অবহেলিত। বিগত ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের কারণে এদেশের মজলুম কৃষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে কথা বলতে পারে নি। তাদের আশা ছিল ফ্যাসিবাদের পতন হলে হয়তো তাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবে। কিন্তু বিগত ৩ মাসে কৃষক ক্ষেতমজুরদের সেই আশায় ভাটা পড়েছে। বাস্তবে অন্তর্বর্তীকালীন সরকারও দেশের কৃষি ব্যবস্থাকে সংস্কার করে কৃষক ও ক্ষেতমজুরদের জীবন মান উন্নয়নে কোন উদ্যোগই গ্রহণ করে নি।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ সুনির্দিষ্ট কিছু দাবি জানান। দাবির মধ্যে কৃষি পন্যের ন্যায্য মূল্য নির্ধারণ, ক্ষেতমজুরদের সারা বছরের কাজ, বিনামূল্যে সার-বীজ-কীটনাশক সরবরাহ, কৃষি অঞ্চলে আর্মি রেটে রেশনিং, বন্যা দুর্গত কৃষি অঞ্চলে পূনর্বাসনের ব্যবস্থা করা, ইত্যাদি দাবি বাস্তবায়নে জাতীয় বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.