Sylhet Today 24 PRINT

বড়লেখায় জামায়াতে ইসলামীর সদর ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০২৪

ইউনিয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ।

ইউনিয়ন সমাবেশে সভাপতিত্ব করেন বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল।

বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।

পরে ২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে রবিউল ইসলাম সুহেলকে পুনরায় বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও হাফিজ জয়নাল আবেদীনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.