Sylhet Today 24 PRINT

বড়লেখায় নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী

বড়লেখা প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০২৪

ছবি: সংগৃহীত

বড়লেখায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রোববার পৌরশহরে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব এহসান আহমদের সঞ্চালনায় নিসচা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এটিএসআই বিল্লাল হোসেন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য সাহেদ আহমদ পাবেল, জাকারিয়া আহমদ, আফজাল হোসেন রুমেল, মোহাম্মদ দেলোয়ার, মিরাজুল ইসলাম, নিরঞ্জন দেবনাথ নিলু, এমদাদ হোসেন, ওবায়েদ হোসেন আকাশ, সুলতান আহমদ, আজিজুর রহমান, গোলাম মহিউদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.