সংবাদ বিজ্ঞপ্তি | ০২ জানুয়ারী, ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে মো. জিয়াউর রহিম শাহীনকে সভাপতি পদে মনোনীত না করতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বরাবর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় শতাধিক এলাকাবাসী স্বাক্ষরিত আবেদনপত্রে এই দাবি জানানো হয়। আবেদনের সাথে শাহীনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়। এসব অভিযোগ ইতোমধ্যে সিলেট শিক্ষাবোর্ড ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবগত করা হয়েছে বলে জানান আবেদনকারীরা।
১৯৯৭ সালে জগন্নাথপুর তথা হবিবপুর গ্রামে শিক্ষা বিস্তার ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে অত্র গ্রামের সন্তান আমেরিকা প্রবাসী সালিক এম সোবহান তাহার পিতার নামে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়, হবিবপুর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিদ্যালয়ের পরিচালনার সাথে শিক্ষক-কর্মচারীদের বেতন- ভাতা প্রদান, বিদ্যালয় উন্নয়নে একাডেমিক ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ, মাটি ভরাটসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ড তিনি এককভাবে নিজস্ব অর্থায়নে করে আসছেন।
এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখবো।