Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবহিতকরণ সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ জানুয়ারী, ২০২৫

চুনারুঘাটে ইন্টারন্যাশনাল  ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ (আইডিই বাংলাদেশ) ট্রান্সফর্মিং লাইভস থ্রো নিউট্রিশন প্রকল্পের উদ্যাগে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (৯ জানুয়ারি)  হবিগঞ্জ জেলার  চুনারুঘাট  উপজেলা মিলনায়তন  সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন মোঃ সজিব হোসাইন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চুনারুঘাট, কৃষিবিদ আনোয়ারুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোঃ আফজালুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা, নাজনীন সুলতানা উপজেলা শিক্ষা অফিসার,মোঃ মহিতুর রহমান নোমান চেয়ারম্যান দেওরগাছ ইউপি, মোঃ আনিসুর রহমান ব্র্যাক,প্রকল্পের ফিল্ডটিম লিডার শাহ মামুনুল আহাদ, সহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিনিধি,বিভিন্ন প্রাইভেট কোম্পানির প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি এবং আইডিই বাংলাদেশের জেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।

 অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের প্রকল্পের সার্বিক বিষয়ে অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ রবিন মিয়া প্রকল্পের সাফল্য কামনা করেন এবং সকল দপ্তরের সাথে সমন্বয় সাধন ও প্রকৃত উপকার ভোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়ার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.