Sylhet Today 24 PRINT

বড়লেখা পৌর যুবকল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি |  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখায় পৌর যুবকল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এতে পরিষদের সভাপতি ছায়েদ আহমদ ছাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদ সারওয়ার মান্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, পৌর যুবকল্যাণ পরিষদের উপদেষ্টা ও পৌর জামায়াতে ইসলামীর সভাপতি জুবায়ের আহমদ, প্রভাষক তারেক আহমদ।

সম্মেলনে ছায়েদ আহমদ ছাদকে সভাপতি ও তাওহিদ সারওয়ার মান্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করে পৌর যুবকল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

পরিষদের পদপ্রাপ্ত অন্যরা হলেন, সহসভাপতি নাহিদ বখত ও মোস্তাক আহমদ, সহসাধারণ সম্পাদক কাওছার আহমদ, অর্থ সম্পাদক জাকির হোসেন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, প্রচার সম্পাদক মান্না আমিন, অফিস সম্পাদক আলী হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জাবেদ আহমদ, ক্রীড়া সম্পাদক উজ্জল হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ওয়াজেদ পারভেজ, মিডিয়া সম্পাদক রেদওয়ান হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.