Sylhet Today 24 PRINT

বিজিবির আন্তঃব্যাটালিয়ন অ্যাথলেটিকস প্রতিযোগিতা

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৬

শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের আন্তঃব্যাটালিয়ন অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০১৬।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) খেলার উদ্বোধন করেন বিজিবি ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহ আলম চৌধুরী, বিজিবিএম, পিবিজিএম। 

সিলেট সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে খেলার আয়োজন করে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। এতে সিলেট সেক্টরের অধীনস্থ ৫, ২৮ ও স্বাগতিক ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাছাই খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। 

প্রতিযোগিতা চলাকালে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার, বিজিবিএমএসসহ সিলেট সেক্টর এবং অধীনস্থ ৫ ও ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সব স্তরের কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.