Sylhet Today 24 PRINT

এবি ব্যাংকের ছাতক শাখায় গ্রাহক সম্মাননা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

এবি ব্যাংক পিএলসি'র সুনামগঞ্জের ছাতক শাখায় গ্রাহক সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গ্রাহক সম্মাননা অনুষ্ঠানে এবি ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক মো. রাফি মিলনসহ শাখার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকগণ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে ব্যাংকের ৪ দশকের অধিক সময়ের পথ চলায় সম্মানিত গ্রাহকদের সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশসহ বর্তমান প্রজন্মের চাহিদা বিবেচনায় নিয়ে প্রযুক্তিগত পরিবর্তন সাধনের মাধ্যমে সেবা দানের চলমান ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়।

এছাড়া ভবিষ্যৎ অগ্রযাত্রায় ব্যাংকের সহযাত্রী হিসাবে সম্মানিত গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়।

গ্রাহকগণও সাম্প্রতিক ক্রান্তিলগ্নে এবি ব্যাংকের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং ব্যাংকের সার্বিক মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠান শেষে সম্মানিত গ্রাহকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.